মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ বাংলাবাজার পত্রিকা.কম টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার বাংলাবাজার পত্রিকা.কম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো বাংলাবাজার পত্রিকা.কম রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে বাংলাবাজার পত্রিকা.কম মাদকবিরোধী অবস্থান নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যে ইশরাকের ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় বাংলাবাজার পত্রিকা.কম লুটপাট-সহিংসতা : প্যারিসসহ বিভিন্ন শহরে ‘স্থানীয় কারফিউ’ জারি বাংলাবাজার পত্রিকা.কম পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত

সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত

সাত বছর পর টেলিভিশনের পর্দায় আসছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ৪ এপ্রিল, শনিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে থাকবেনতিনি। এটিই বিপাশা হায়াতের অংশগ্রহণে প্রথম পডকাস্ট শো। 


২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন তিনি। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন। অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি।


ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ মূলধারার অনেক বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও হিন্দি সিনেমার প্রস্তাবও পেয়েছিলেন বলে জানান বিপাশা। সুযোগ পেলে আমাদের দেশের পথ শিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার। 


বিপাশা হায়াত বলেন, ‘যখনই সরকারের বা প্রশাসনের কারো সাথে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথ শিশুদের পাশে দাঁড়াবার জন্য।’ 



পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। 

সম্পাদক : আবদুল মাতিন