মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন আজ বাংলাবাজার পত্রিকা.কম টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার বাংলাবাজার পত্রিকা.কম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে রোনালদো বাংলাবাজার পত্রিকা.কম রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে বাংলাবাজার পত্রিকা.কম মাদকবিরোধী অবস্থান নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যে ইশরাকের ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় বাংলাবাজার পত্রিকা.কম লুটপাট-সহিংসতা : প্যারিসসহ বিভিন্ন শহরে ‘স্থানীয় কারফিউ’ জারি বাংলাবাজার পত্রিকা.কম পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

ব্লকবাস্টারের সান্ধ্যকালীন শো স্থগিত

ব্লকবাস্টারের সান্ধ্যকালীন শো স্থগিত

ঈদের উৎসবমুখর পরিবেশ শেষ হওয়ার আগেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস ঘোষণা দিয়েছে, রোববার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব প্রদর্শনী বন্ধ থাকবে।


শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


ব্লকবাস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে।


সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণি-বিতান বন্ধ রাখতে হবে। সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।


ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।


প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। দর্শকদের স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’


এই পদক্ষেপে রাজধানীর সিনেমাপ্রেমীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে-একদিকে স্বাস্থ্যের দিক বিবেচনায় সতর্কতা, অন্যদিকে উৎসবের আনন্দে শো বন্ধ হওয়ার হতাশা। 

সম্পাদক : আবদুল মাতিন