ঢাকার বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৫ জুলাই) সকালে আলু বাজার এলাকার একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইনস্টিটিউট ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে সেলুনটিতে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে। মুহূর্তে পুরো দোকানে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা কাস্টমার ও সেলুন কর্মীরা দগ্ধ হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















