রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।


গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।


দায়িত্বে থাকাকালে রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন করার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতির দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতির সরকারি বাসভবনে অবস্থানেরও আনুষ্ঠানিক ইতি ঘটে।

সম্পাদক : আবদুল মাতিন