বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সায় ছিল বিএনপি-জামায়াতের: পররাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত বাংলাবাজার পত্রিকা.কম ইরানের সর্বোচ্চ নেতা যিনি হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল বাংলাবাজার পত্রিকা.কম ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন

হাসনাত আব্দুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিলেন বিন ইয়ামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ জানেন না আন্দোলন কিভাবে চলেছে এবং কীভাবে এটি পরিচালিত হচ্ছে।’রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগ থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে? তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলেছে, তারা ডিজিএফআইয়ের নজরবন্দি। তারা যদি নজরবন্দিই থাকে তাহলে আন্দোলন চলেছে কীভাবে সেটি তারা জানে? জানে না।’

তিনি বলেন, ‘আন্দোলন কীভাবে চলেছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেশন ইউনিয়নসহ যারা রাজনৈতিক শক্তিগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দ, যারা ডিজিএফআইয়ের কাছে মাথানত করেনি। আমি তাদেরকে স্যালুট জানাই।’

ইয়ামিন আরও বলেন, কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে, ‘একদফার অনেকেই বিরোধিতা করেছে।’ তাকে জিজ্ঞেস করলেই বের হয়ে আসবে কারা কারা বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না।’

হুঁশিয়ারি দিয়ে ইয়ামিন বলেন, ‘আপনারা এখন নায়ক। আপনাদের খলনায়ক হতে সময় লাগবে না। মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত ও শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা কইরেন না। প্রতারণা কইরেন না।’

উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের হাতে ৫৬ বছর পর একটা সময় এসেছে। আমরা আপনাদেরকে রক্ত ও জীবন দিয়ে বসিয়েছি। আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ অনুভব করেন তাহলে আমাদেরকে বলেন। আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলব। আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা এতদিন প্রতিবাদ করেছি। কিন্তু আজ যখন আমার জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না।’

সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র ও জনতা সবার উদ্দেশে তিনি বলেন, ‘যারা বিপ্লবী মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে। তাহলেই এই বিপ্লবীরা বাঁচবে। নয়তো এই বিপ্লবীরা মরবে।’

সম্পাদক : আবদুল মাতিন