বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সায় ছিল বিএনপি-জামায়াতের: পররাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত বাংলাবাজার পত্রিকা.কম ইরানের সর্বোচ্চ নেতা যিনি হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল বাংলাবাজার পত্রিকা.কম ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুনে ক্ষতির পরিমাণ জানা গেলো

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুনে ক্ষতির পরিমাণ জানা গেলো

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে লাগা আগুনে পাঁচটি গাড়ি ও ১২টি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে।রোববার (১২ জানুয়ারি) তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার এ তথ্য জানান।তিনি বলেন, প্রাথমিক ধারণা আগুনের সূত্রপাত শর্ট সার্কিট থেকে। এ ঘটনায় পাঁচটি গাড়ি ও ১২টি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে।এর আগে, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ৮টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে আরও আধা ঘণ্টা সময় লেগেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম বলেন, ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে। এটি আসলে একটি দোকান। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সম্পাদক : আবদুল মাতিন