মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

বাধা নয়, জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগের কর্মসূচি

বাধা নয়, জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগের কর্মসূচি

সংঘাত সৃষ্টি করতে বিএনপির কর্মসূচির দিন আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করেছেন তা অস্বীকার করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। শনিবার গাজীপুরে ইন্টারন্যাশনাল চেইন রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে অনেক দিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দাবি আদায়ে তাদের কর্মসূচির দিন আওয়ামী লীগের পক্ষ থেকেও কর্মসূচি দেয়া হচ্ছে। বিএনপি নেতাদের অভিযোগ সংঘাত সৃষ্টি করতে আওয়ামী লীগ এমনটা করছে।

শনিবার এ বিষয়ে করা প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায় আছে। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে- আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।’

সম্পাদক : অপূর্ব আহমেদ