বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

ডিজির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি। বাহিনীটি বলছে, কিছু গণমাধ্যমে এমন সংবাদ বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়েছে।পেস্টে বলা হয়, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে।এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বিজিবির নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি ২০২৫ মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি- বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে মর্মে পোস্ট দেয়া হয়। এই ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে। এছাড়াও উক্ত সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে।পোস্টে আরও বলা হয়, বর্তমানে সীমান্তে জনগণের সাথে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্ট সমূহের কারণে সকলের মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লীতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। এখানে গোপনীয়তার কিছু নেই এবং বিজিবির পক্ষ থেকে কোন গোপনীয়তার চেষ্টাও করা হয়নি। অনুগ্রহপূর্বক বিভ্রান্তিমূলক পোস্ট করা কিংবা বিভ্রান্ত হওয়া থেকে থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো।

সম্পাদক : আবদুল মাতিন