বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে নাজমা (২৮) নামে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।শনিবার (২৫ জানুয়ারি) বিকলে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে।গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের পাশ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের ধারে নাজমার মরদেহ পাওয়া যায়। তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে, তার স্বামী সুমন বৈধভাবে গত ছয় বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। তিনি বেঙ্গালুরুতে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন। এই দম্পতির ঘরে তিন সন্তানও আছে, যারা বাংলাদেশে নিজ আত্মীয়-স্বজনদের সঙ্গে থাকে।জানা গেছে, নাজমা কালকেরের একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। স্বামীর সঙ্গে রামকৃষ্ণ নামক একটি এলাকায় থাকতেন তিনি। সেখান থেকে তার কর্মস্থলটি কাছেই ছিল। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।এরপর গতকাল শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ। পরে লেকের ধারে উপস্থিত হয়ে পুলিশ দেখতে পায় নাজমার মরদেহটি উদ্ধার করে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তাকে শ্বাসরোধে হত্যার আলামতও স্পষ্ট ছিল।হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা। এই মুহূর্তে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সম্পাদক : আবদুল মাতিন