বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের লকারে যা মিলল

বাংলাদেশ ব্যাংকে এস কে সুরের লকারে যা মিলল

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরের তিনটি লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বিদেশি মুদ্রা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের পরিচালক (উপসচিব) কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।রোববার প্রায় ছয় ঘণ্টার অভিযানের পর রাত ৯টার দিকে ওই তিনটি লকার খুলতে সক্ষম হয় দুদকের ৭ সদস্যের দল।এস কে সুরের লকারগুলো থেকে ৫৫ হাজার ইউরো ছাড়াও ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকা এফডিআর পাওয়া গেছে।কাজী সায়েমুজ্জামান জানান, সকাল থেকে অভিযান শুরু করলেও বিকাল ৩টার দিকে তারা লকার খোলার চেষ্টা করেন। বাংলাদেশ ব্যাংকের লকারে এস কে সুরের নামে থাকা তিনটি বক্স থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর এবং ১ হাজার ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।এর আগে, গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। সংস্থাটির এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার আগে গত ২৩ ডিসেম্বর এস কে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় তার বিরুদ্ধে এই মামলা করা হয়। 

সম্পাদক : আবদুল মাতিন