বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

নতুন ভিসা পদ্ধতি চালু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

নতুন ভিসা পদ্ধতি চালু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

মার্কিন ভিসার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে যেটি কার্যকর করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবারের (৭ ফেব্রুয়ারি) মধ্যে www.ustraveldocs.com ওয়েবসাইটটি থাকবে না।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতিতে তাদের ওয়েবসাইট সেবা শুরু করতে যাচ্ছে।

তবে বুধ থেকে শুক্রবারের মধ্যে যেসব ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারীর সময় নির্ধারণ করা আছে, তারা নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হবেন।

৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ শুরু হবে। প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাবে। 

ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসে ওয়েবসাইটে ভিজিট করার অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।


সম্পাদক : আবদুল মাতিন