শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কে সাংবাদিক, তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ চান তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের বাংলাবাজার পত্রিকা.কম পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় যারা বাংলাবাজার পত্রিকা.কম বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে বাংলাবাজার পত্রিকা.কম লিবিয়ায় জিম্মি ৬ বাংলাদেশি তরুণ, পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতন বাংলাবাজার পত্রিকা.কম 'রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে' বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাবাজার পত্রিকা.কম ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা

বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন

বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার, কত টাকা পেলেন

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাইভোল্টেজ ফাইনালের মধ্য দিয়ে ২০২৫ বিপিএলের পর্দা নামলো। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল।

বিপিএলের এবারের আসরের প্রাইজমানিতে পরিবর্তন আনা হয়েছে। এবারের আসরে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশাল পায় ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্সআপ দল চিটাগং কিংস পায় ১ কোটি ৫০ লাখ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বাদ পড়া খুলনা টাইগার্স পায় ৬০ লাখ টাকা এবং এলিমিনেটর থেকে বাদ পড়া রংপুর রাইডার্স পায় ৪০ লাখ টাকা।

এছাড়াও ব্যক্তিগত পুরস্কারের অংশ হিসেবে ফাইনালের ম্যাচ সেরা তামিম ইকবাল (২৯ বলে ৫৪ রান) পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা হয়েছে খুলনার মেহেদি হাসান মিরাজ (৩৫৫ রান ও ১৩ উইকেট) পেয়েছেন ১০ লাখ টাকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে নাঈম শেখ (৫১১ রান) পেয়েছেন ৫ লাখ টাকা।

সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ (১২ ম্যাচে ২৫ উইকেট) পেয়েছেন ৫ লাখ টাকা। সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে তানজিদ হাসান তামিম (১২ ইনিংসে ৪৮৫ রান) পেয়েছেন ৩ লাখ টাকা। সেরা ফিল্ডার হিসেবে মুশফিকুর রহিম (১৪ ডিসমিসাল) পেয়েছেন ৩ লাখ টাকা।

সম্পাদক : আবদুল মাতিন