শনিবার, ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু বাংলাবাজার পত্রিকা.কম ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন বাংলাবাজার পত্রিকা.কম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা বাংলাবাজার পত্রিকা.কম আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শত্রুপক্ষকে শায়েস্তার জন্য ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

আজ থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত নির্দিষ্ট রঙের প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭ থেকে ৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাসহ বাইরের রিকশা চলাচল করছে। এতে গুলশানের সব সড়কেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ অবস্থায় আজ শনিবার (১৯ এপ্রিল) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, গুলশানে ব্যাটারি চালিত রিকশা বন্ধের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন।

তিনি বলেন, শনিবার থেকে গুলশান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি। আগামীকাল থেকে গুলশানে এই পদক্ষেপ চালু হলেও আগামীতে সব এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছিলেন, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধে ইতোমধ্যে ডিএমপি ট্র‍্যাপার (বিশেষ ফাঁদ) লাগানো শুরু করেছে। দেখা যাচ্ছে আইন না মেনে অনেকে ট্র‍্যাপার উপেক্ষা করে অটোরিকশা চলাচলের চেষ্টা করছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। কার্যকরী ট্র‍্যাপার বসানোর পাশাপাশি অভিযান পরিচালনা করা হবে।


সম্পাদক : আবদুল মাতিন