বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের বাংলাবাজার পত্রিকা.কম আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাবাজার পত্রিকা.কম সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ বাংলাবাজার পত্রিকা.কম পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর বাংলাবাজার পত্রিকা.কম মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাবাজার পত্রিকা.কম জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

সংসদ নির্বাচন কবে জানা যাবে বুধবার

সংসদ নির্বাচন কবে জানা যাবে বুধবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তবে তফসিল কবে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেয়া হয়নি কমিশনের পক্ষ থেকে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

নির্বাচনকালীন সরকার কী হবে, তা নিয়ে রাজনৈতিক সমঝোতা এখনো হয়নি। বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। তারা সরকারের পদত্যাগের দাবিতে হরতাল, অবরোধ কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলের নেতারা বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এমন পরিস্থিতিতে সোমবার যুক্তরাষ্ট্র তিন দলকে শর্তহীন সংলাপের বসার আহ্বান জানিয়ে চিঠি দেয়।

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর দেয়া চিঠি বিএনপি ও জাতীয় পার্টি পেয়েছে। আওয়ামী লীগ সোমবার চিঠি পায়নি। মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সে বিষয়ে হালনাগাদ খবর জানা যায়নি।

সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈঠক করে নির্বাচন কমিশন। এরপর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। সন্ধ্যায় ওই ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণেই মূলত তফসিল ঘোষণা করা হয়।

ইসি সূত্র জানায়, বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকের পর সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সরাসরি সমপ্রচার করা হতে পারে।

এদিকে রাজনৈতিক সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে রেখেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোট তফসিল ঘোষণা করা হলে কঠোর কর্মসূচি দেয়ার কথা বলছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

লিখিত বার্তায় বলা হয়, সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে। বার্তার বিষয়টি নিশ্চিত করেছেনে আওয়ামী লীগের একাধিক জেলার সভাপতি ও সম্পাদক।

সম্পাদক : আবদুল মাতিন