মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

৪০ লাখ ডলার ও ১১ কেজির ট্রফি পেল অজিরা

৪০ লাখ ডলার ও ১১ কেজির ট্রফি পেল অজিরা

দীর্ঘ ছয় সপ্তাহের লড়াই শেষ হলো রোববার। নির্ধারিত হয়ে গেল পরবর্তী চার বছর ক্রিকেট বিশ্বের রাজা। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেল ৪০ লাখ ডলারের প্রাইজমানির। রানার্স আপ হিসেবে ভারত পেল ২০ লাখ ডলার।

সেমিফাইনালে হারা প্রতি দল পেয়েছে ৮ লাখ ডলার। আর গ্রুপ পর্বে খেলা প্রতি দল পেয়েছে এক লাখ ডলার। অর্থের বিষয়টা এখানে শেষ নয়। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য প্রত্যেক দল অতিরিক্ত ৪০ হাজার ডলার করে পেয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এক কোটি ডলার।

এছাড়া চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ৬০ সেন্টিমিটার উচ্চতার বিশ্বকাপ ট্রফি পায়। যার ওজন ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করছে। এছাড়া ট্রফিতে তিনটি করে নয়টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করছে। ট্রফিটির ডিজাইন করেন পল মার্সডেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ