মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

নেপালের জনপ্রিয় ৫ দর্শনীয় স্থান

নেপালের জনপ্রিয় ৫ দর্শনীয় স্থান

নেপালের কথা মনে করতেই যেনো চোখে ভেসে ওঠে সাদা বরফে আচ্ছাদিত মাউন্ট এভারেস্ট তথা হিমালয়ের কথা। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বত শৃঙ্গ জয় করার স্বপ্ন অনেকের মনেই আছে। হিমালয়ের টানে প্রতিবছর অসংখ্য পর্যটক নেপালে আসেন। শ্বেত শুভ্র হিমালয় পর্বতমালা ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ভরা দেশটিতে রয়েছে অসংখ্য টুরিস্ট স্পট। নেপালের এমনটি পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে জানুন। 


১. কাঠমান্ডু

নেপাল ঘুরতে গিয়ে সবার প্রথমে পর্যটকরা কাঠমান্ডু শহরে আসেন। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। শহরটিতে ১৫ লাখ লোকের বসবাস। এখানে রয়েছে মন্দির, মঠ ও আশ্রম। পর্যটকরা এই শহরে ঘুরে বেশ আনন্দ পান। শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয়। পুরাতন শহরের গোলকধাঁধার মতো গলির কেন্দ্রস্থলে অবস্থিত দরবার স্কয়ার, যা ইন্দ্রযাত্রার সময় উন্মত্ত হয়ে ওঠে।

২. পোখরা

কাঠমান্ডুর পর নেপালের দ্বিতীয় বড় শহর পোখরা। সমুদ্র থেকে ৯০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় এই শহরটি অবস্থিত। শহরটিতে এসে নৌভ্রমণে গিয়ে বেশ আনন্দ মেলে। কেননা, পোখরা নৌবিহারের জন্য যেনো স্বর্গরাজ্য। এই শহরের চারপাশে রয়েছে দৃষ্টিনন্দন বিপনী বিতান। এছাড়াও রয়েছে স্বপ্নময় ক্যাফে, রেস্তোরাঁ - যা শহরটিকে পোস্টকার্ডের মতো সুন্দর রূপ দিয়েছে।      


৩. এভারেস্ট বেইজ ক্যাম্প পরিদর্শন 

নেপালে আসা পর্যটকদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে মাইন্ট এভারেস্ট বেইজ ক্যাম্প পরিদর্শনে যাওয়া। যা আপনাকে হিমালয়ের আরও কাছে নিয়ে আসবে। সেই সঙ্গে সুযোগ করে দেবে আরও কিছু পর্বত চূড়া উপভোগের। যেমন,মাকালু, আমা দাবানলে, লেটাসে এবং চো ওয়ু । এছাড়াও ওখানে গেলে পূর্ব নেপালের গাছপালা ও প্রাণীজগতের  তলদেশে ট্র্যাকিং করার সুযোগ মিলবে। 

৪. কাঠমান্ডু দরবার স্কোয়ার

নেপাল ভ্রমণে গিয়ে ঘুরে আসতে পারেন দরবার স্কোয়ার থেকে। দরবার স্কয়ার ঘুরলে মনে হবে এ যেন এক জীবন্ত জাদুঘর। এই জনপ্রিয় চত্বরে, এই অঞ্চলের শাসনকারী শাহ এবং মল্ল রাজাদের প্রাসাদগুলো রয়েছে। কাঠমান্ডু দরবার চত্বরটি হনুমান ধোকা প্রাসাদ ভবনেরও একটি স্থল। এটি ঊনবিংশ শতক পর্যন্ত নেপালের রাজাদের রাজকীয় বাসভবন ছিল। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো এই জায়গাতে অনুষ্ঠিত হত এবং সেই ঐতিহ্য আজও চলে আসছে। যারা নেপাল ঘুরতে যান তাদের কাছে এটি একটি জনপ্রিয় জায়গা।


৫. নাগরকোট 

নাগরকোট ২১৯৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটি ভক্তপুর জেলার অন্যতম মনোরম স্থান হিসেবে বিবেচিত। জায়গাটি মাউন্ট এভারেস্টসহ হিমালয় পর্বতমালার সূর্যোদয়ের দৃশ্যের জন্য পরিচিত। সেইসাথে পূর্ব নেপালের হিমালয় পর্বতমালার অন্যান্য শৃঙ্গগুলোর জন্যও পরিচিত। নাগরকোট গেলে কাঠমান্ডু উপত্যকার দৃশ্যও চোখে পড়ে।

সম্পাদক : অপূর্ব আহমেদ