বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সায় ছিল বিএনপি-জামায়াতের: পররাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত বাংলাবাজার পত্রিকা.কম ইরানের সর্বোচ্চ নেতা যিনি হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল বাংলাবাজার পত্রিকা.কম ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

হাজারীবাগে ভয়াবহ আগুন, সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

হাজারীবাগে ভয়াবহ আগুন, সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগে হক ট্যানারির পাশে একটি খেলনার গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শনিবার (২১ জুন) রাত ১টা ৪০ মিনিটে এ আগুন লাগার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ।

তিনি বলেন, রাজধানীর হাজারীবাগের ট্যানারি গলিতে একটি খেলনার কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। শনিবার রাতে ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট। সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, কারখানাটিতে প্লাস্টিকের বিভিন্ন খেলনা ও আতশবাজি ছিলো। এ ছাড়াও ওই কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলো না। 

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। 


সম্পাদক : আবদুল মাতিন