মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ জয়ের পরই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো বাংলাদেশ দলের। তবুও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো টাইগার জুনিয়ররা। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরির ফলে ৫৫ বল হাতে রেখেই শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছিলো শ্রীলঙ্কা। জবাবে আশিকুর রহমান শিবলির ১৩০ বলে খেলা অপরাজিত ১১৬ রানের ওপর ভর করে ৪০.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবা ক্রিকেটাররা।

গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। রানারআপ হয়ে উঠেছে ভারত। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক আরব আমিরাত। সে হিসেবে দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। প্রথম সেমিফাইনালে পাকিস্তান খেলবে আরব আমিরাতের বিপক্ষে। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান যুবারা। দুই ওপেনার ৩৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ২১ রান করেন রাবিশান ডি সিলভা। ২৮ রান করেন আরেক ওপেনার পুলিন্দু পেরেরা। ২৫ রান করেন অধিনায়ক সিনেথ জয়াবর্ধনে। ২০ রান করেন দিনুরা কালুপাহানা, রুসান্দা গামাগে করেন ২৪ রান। শারুজান শানমুগানাথন করেন ২১ রান। ২৫ রান করে আউট হন বিশ্ব লাহিরু। ১৯ রান করেন রুবিশান পেরেরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়াসি সিদ্দিকি ৩টি, মারুফ মৃধা এবং মাহফুজুর রহমান রাব্বি নেন ২টি করে উইকেট।

ব্যাটিংয়ে নেমে শুরুতে জিসান আলমের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। কিন্তু অপর ওপেনার আশিকুর রহমান শিবলি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৭৪ রানের জুটি গড়ে দলের জয়ে ভূমিকা রাখেন। ৩২ রান করে আউট হন রিজওয়ান। ১৮ রান করেন আরিফুল ইসলাম। আহরার আলম ২৩ রান করে আউট হয়ে যান। পঞ্চম উইকেটে মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন শিবলি।

সম্পাদক : অপূর্ব আহমেদ