সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ বাংলাবাজার পত্রিকা.কম জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাবাজার পত্রিকা.কম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট বাংলাবাজার পত্রিকা.কম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? বাংলাবাজার পত্রিকা.কম মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ভূড়ির কালাভুনা—সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমসের সর্বশেষ আপডেটে জানানো হয়, এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে নারী ১৬ জন, পুরুষ ৯ জন এবং ৬ শিশু রয়েছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান।

পুলিশ সূত্রে জানা গেছে, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছালে তাকে কাছ থেকে দেখার জন্য জনতা ব্যারিকেডের দিকে ছুটে আসেন। হঠাৎ করেই সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন, আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

অন্য একটি সূত্র জানায়, জনসভায় ৩০ হাজার মানুষের উপস্থিতির অনুমান করা হলেও সেখানে প্রায় ৬০ হাজার মানুষ ভিড় জমান। অতিরিক্ত চাপ সামলাতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ শীর্ষ নেতারা। তবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


এ দিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, থালাপতি বিজয় নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর মঞ্চে উপস্থিত হন। এই দেরির কারণে সেখানে মানুষের ভিড় আরও বেড়ে যায়। এক পর্যায়ে গাদাগাদি অবস্থার মধ্যেই ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা।


সম্পাদক : আবদুল মাতিন