সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ বাংলাবাজার পত্রিকা.কম জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাবাজার পত্রিকা.কম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট বাংলাবাজার পত্রিকা.কম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? বাংলাবাজার পত্রিকা.কম মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ভূড়ির কালাভুনা—সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি মর্মন চার্চে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানায়, রোববার সকালে ডেট্রয়েট থেকে প্রায় ৬০ মাইল উত্তর-পশ্চিমে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের লেটার-ডে সেইন্ট (এলডিএস) বা মর্মন চার্চে এ হামলা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী এক ব্যক্তি প্রথমে গাড়ি চার্চের ভেতরে ঢুকিয়ে দেন এবং পরে এলোপাথাড়ি গুলি চালান। এরপর তিনি চার্চে আগুনও ধরিয়ে দেন। ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কর্মকর্তারা আশঙ্কা করছেন, ভেতরে প্রবেশের পর আরও হতাহতের তথ্য পাওয়া যেতে পারে।

পুলিশ জানিয়েছে, হামলার পরপরই পাল্টা গুলি চালানো হয় এবং এতে ওই বন্দুকধারী নিহত হয়। ফলে জনগণের জন্য আপাতত আর কোনো হুমকি নেই। এ ঘটনায় এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।


গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার তদন্তে সহায়তা করতে প্রায় ১০০ জন এফবিআই এজেন্ট কাজ শুরু করেছেন। তদন্তকারীরা হামলাকারীর সেল ফোন রেকর্ড ও ব্যক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখছেন। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল হামলাকে “কাপুরুষোচিত এবং অপরাধমূলক কর্মকাণ্ড” বলে আখ্যা দিয়েছেন।

সম্পাদক : আবদুল মাতিন