সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ বাংলাবাজার পত্রিকা.কম জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাবাজার পত্রিকা.কম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট বাংলাবাজার পত্রিকা.কম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? বাংলাবাজার পত্রিকা.কম মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ভূড়ির কালাভুনা—সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

এবার টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার

এবার টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার

আফগানিস্তানের তালেবান সরকার ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক সপ্তাহ পর এবার দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে।

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর মধ্যে পড়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানজুড়ে মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে, এক কর্মকর্তার জানিয়েছেন, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

ব্যবসায়ীরা বলছেন, পুরো দেশজুড়ে এক ধরনের নীরবতা নেমে এসেছে। এই অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত আসবে। 

উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবানরা বিদ্যুৎগতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং তখন থেকেই দেশটিতে ধারাবাহিকভাবে সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ জারি করে আসছে।


সম্পাদক : আবদুল মাতিন