সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ বাংলাবাজার পত্রিকা.কম জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাবাজার পত্রিকা.কম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট বাংলাবাজার পত্রিকা.কম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? বাংলাবাজার পত্রিকা.কম মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ভূড়ির কালাভুনা—সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। খবর বিবিসির।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাও এর মানায় শহরে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্ডানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন