সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ বাংলাবাজার পত্রিকা.কম অতি প্রবল হয়ে উঠছে ঘূর্ণিঝড় অর্ণব, গতিবেগ হতে পারে ১৪০ কিমি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮ বাংলাবাজার পত্রিকা.কম জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাবাজার পত্রিকা.কম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট বাংলাবাজার পত্রিকা.কম দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল? বাংলাবাজার পত্রিকা.কম মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ বাংলাবাজার পত্রিকা.কম ভূড়ির কালাভুনা—সহজ রেসিপিতে দারুণ স্বাদ!

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে 'বিতর্কিত' বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি।


শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।


পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেয়া হয়নি।


তিনি আরও লেখেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে।


প্রসঙ্গত, এরইমধ্যে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু পণ্য রফতানিতে ট্যারিফের পরিমাণ আরও বেশি।


এর আগে, গত বৃহস্পতিবার রাতেই এই বিজ্ঞাপন ইস্যুর জেরে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। এদিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ‘কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।’ সূত্র বিবিসি


উল্লেখ্য, বিতর্কিত বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশ তৈরি করেছে। এতে ১৯৮০-র দশকের রিগ্যানের একটি ভাষণ দেখানো হয়, যেখানে তিনি উচ্চ শুল্কের কারণে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছিলেন।

সম্পাদক : আবদুল মাতিন