বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

ট্রাইব্যুনালে যে রায়ই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালে যে রায়ই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। সেখানে রায় যেটাই হোক, তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে এখন সবাই নির্বাচনমুখী। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।


 

সম্পাদক : আবদুল মাতিন