বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

সুদানে অপুষ্টিতে ২৩ শিশুর মৃত্যু

সুদানে অপুষ্টিতে ২৩ শিশুর মৃত্যু

সুদানের দেশটির সামরিক বাহিনী এবং একটি আধাসামরিক গোষ্ঠীর মধ্যে ভয়াবহ লড়াইয়ে মাত্র এক মাসে ২৩ শিশু মারা গেছে। একটি মেডিকেল গ্রুপ এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের। 

গ্রুপটি জানিয়েছে, সুদানের কর্দোফান অঞ্চলে অপুষ্টিজনিত কারণে ২৩ জন শিশুর মৃত্যু হয়। এর মধ্য দিয়ে উত্তর-পূর্ব আফ্রিকান দেশটিতে ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর মানবিক বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।


২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই ধ্বংসাত্মক যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হতে পারে।

এই যুদ্ধে এরইমধ্যে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট তৈরি করেছে, যেখানে ১ কোটি ৪০ লাখেরও বেশি  মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রোগের প্রাদুর্ভাব বাড়িয়েছে এবং দেশের কিছু অংশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।

আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর পর্যন্ত কর্দোফান এবং পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় ৩৭০,০০০ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন। এছাড়া আরও ৩৬ লাখ মানুষ দুর্ভিক্ষের কবল থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন বলে জানানো হয়েছে।


এদিকে, শিশুদের মৃত্যুর জন্য তীব্র অপুষ্টি এবং সরবরাহের ঘাটতিকে দায়ী করা হয়েছে।

সংঘাতের ওপর নজরদারিকারী পেশাদারদের একটি সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে অবরুদ্ধ কাদুগলি শহর এবং ডিলিং শহরে শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সম্পাদক : আবদুল মাতিন