ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মামুনুল হককে পরাজিত করে জয় পেয়েছেন তিনি।
ওই আসনের ১৩৮ কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ববি হাজ্জাজ ৯০৬০১ ভোট পেয়েছেন। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬৮৮৯ ভোট। তাদের ভোটের ব্যবধান ৩৭১২।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















