মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা বাংলাবাজার পত্রিকা.কম খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন বাংলাবাজার পত্রিকা.কম মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাবাজার পত্রিকা.কম সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাবাজার পত্রিকা.কম এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

রাজধানীর দুই থানা এলাকায় সাঁড়াশি অভিযানে আটক ৪২

রাজধানীর দুই থানা এলাকায় সাঁড়াশি অভিযানে আটক ৪২

পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ইবনে মিজান, উপ-পুলিশ কমিশনার (ডিসি), তেজগাঁও বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।


ডিসি ইবনে মিজান জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


তিনি আরও জানান, মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। একইভাবে আদাবর থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে আটক করা হয়।


পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক : আবদুল মাতিন