মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা বাংলাবাজার পত্রিকা.কম খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন বাংলাবাজার পত্রিকা.কম মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাবাজার পত্রিকা.কম সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাবাজার পত্রিকা.কম এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ মার্কিন-ইসরাইলি হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


সোমবার (২ মার্চ) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মানসুরেহ খোজাস্তেহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও আজ তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রচার করেছে।



এর আগে গত শনিবার থেকে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।


একই হামলায় তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। গত দুদিন ধরে তার অবস্থা আশঙ্কাজনক ছিল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। শেষ পর্যন্ত আজ তার জীবনাবসান ঘটল।


ইরানের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই মৃত্যু সংবাদটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। গত কয়েক দিন ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে তেহরানসহ ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।


খামেনি পরিবারের ওপর এই সরাসরি আঘাত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন এবং আরও ভয়াবহ মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পর তার স্ত্রীর মৃত্যুতে দেশটির সাধারণ মানুষ ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


তেহরান প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া গেছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সম্পাদক : আবদুল মাতিন