মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা বাংলাবাজার পত্রিকা.কম খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন বাংলাবাজার পত্রিকা.কম মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাবাজার পত্রিকা.কম সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাবাজার পত্রিকা.কম এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা

শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা

সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে এই হামলায় সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনির আহত হয়েছেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ যুবদল নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেস ক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি সামিউল আযম ইমাম মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তোলা হয়। একপর্যায়ে আঙুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন প্রেস ক্লাবে ঢোকেন। প্রেস ক্লাবে থাকা সামিউল মনিরের ওপর তারা অতর্কিত হামলা চালান। উপস্থিত অন্য সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরও লাঞ্ছিত করা হয়।


হামলাকারীরা সামিউল মনিরকে প্রেস ক্লাব চত্বরের বাইরে নিয়ে ইট ও হাতুড়ি দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেছেন প্রেস ক্লাবের সদস্য অন্য সাংবাদিকরা। পরে পুলিশের সহায়তায় আহত সামিউল মনিরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


তবে অভিযোগ অস্বীকার করে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর বলেন, 'রোববার বিকেলে রহিম নামে একজনকে সামিউল মনির মারপিট করার প্রতিবাদে ব্যবসায়ীরা আজ মানববন্ধন করেন। ওই সময় ব্যবসায়ীদের গালিগালাচ করতে থাকেন সামিউল মনির। এতে হামালার ঘটনা ঘটে।' নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, 'আমাকে রাজনৈতিকভাবে হেও করা হচ্ছে।'


শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু জানান, হামালার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রেস ক্লাব সভাপতির খোঁজ খবর নেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।


শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির বলেন, 'মনিরের মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।'


ঘটনাটি জেনে থানায় অবহিত করার কথা উল্লেখ করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ‘আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানও বলেন, 'এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপতক্ষ নদের বালু লুট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সমকালের শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

সম্পাদক : আবদুল মাতিন