সোমবার, ৯ মার্চ, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি

জ্বালানি সাশ্রয়ে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি

বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। এই ছুটি শেষ হবে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাপঞ্জিতে নির্ধারিত পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত।

গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে দেওয়া এই নির্দেশনাপত্রে এ বিষয়টি সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

নির্দেশনাপত্রে বলা হয়, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা–কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।’ নির্দেশনাপত্রে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া গাড়ির ব্যবহার সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পাদক : আবদুল মাতিন