বুধবার, ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের বাংলাবাজার পত্রিকা.কম আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাবাজার পত্রিকা.কম সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ বাংলাবাজার পত্রিকা.কম পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর বাংলাবাজার পত্রিকা.কম মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাননি নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাবাজার পত্রিকা.কম জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: মন্ত্রী


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।



সোমবার (২৩ মার্চ) সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। 


তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের বিভিন্ন শারীরিক প্যারামিটার ইতিবাচক ইঙ্গিত দেওয়ার কথা জানা গেছে। 


তিনি দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করে বলেন, ওনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। তবে ব্রেইনের বিষয় হওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।


গত ১৫ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় মির্জা আব্বাসকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।



সেখানে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে উঠিয়ে চেয়ারে বসান, যা ইতিবাচক অগ্রগতির লক্ষণ। ধীরে ধীরে কথা বলার সক্ষমতাও ফিরে পাচ্ছেন মির্জা আব্বাস।


বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। হাসপাতালেই সার্বক্ষণিক তার পাশে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস।


সম্পাদক : আবদুল মাতিন