বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

সরকার এখনই অনলাইন ক্লাসের চিন্তা করছে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরকার এখনই অনলাইন ক্লাসের চিন্তা করছে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সরকার এই মুহূর্তে অনলাইনে পাঠদানের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে ঢাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার খুব গুরুত্বের সঙ্গে শিক্ষাঙ্গন দেখছে। এনার্জি ক্রাইসিসের জন্য কী হতে পারে, কী হওয়া উচিত, এটা শুধু আমার মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে কেবিনেট থেকে; প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সে জায়গায় সবশেষ যে আলোচনা, আমরা অনলাইনের দিকে যাচ্ছি না। এ নিয়ে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, মানে শিক্ষা মন্ত্রণালয় কী কী চিন্তা করছে, সেটা তিনি স্পষ্ট করেছেন।


প্রতিমন্ত্রী বলেন, আপনাদের এখন জানাতে পারি, অনলাইন সেভাবে চিন্তা করছি না; কেবিনেটে অনলাইন বড়ভাবে চিন্তা হচ্ছে না।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় করতে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি, অনলাইনেও ক্লাস নেওয়ার বিষয়ে ভাবছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে রোববার সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালু করা হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে, অংশীদারদের সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন-অফলাইন কীভাবে এটাকে সিস্টেমটিক ডিস্ট্রিবিউশন করা যায়, সে ব্যাপারে। আমরা এখনও অংশীদারদের সঙ্গে বসতে পারি নাই; কাল-পরশু বসে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা ক্যাবিনেটকে জানাব। তারপর ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে।

সম্পাদক : আবদুল মাতিন