বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী

আকস্মিক কেন্দ্র পরিদর্শন করতে পারেন শিক্ষামন্ত্রী

আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন—তা গোপন রাখা হয়েছে। সাধারণত আগেই পরিদর্শনের কেন্দ্র জানানো হলেও এবার তা প্রকাশ না করায় তৈরি হয়েছে কৌতূহল। 


তিনি রাজধানীর কোনো কেন্দ্রে যাবেন, নাকি ঢাকার বাইরের কেন্দ্রে যাবেন; তাও বলতে নারাজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের ভাষ্য, মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।


বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) কেউই কোনো তথ্য দিতে রাজি হননি।


এর আগে, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে এহছানুল হক মিলন সারা দেশে নকলবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন। সে সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টারে করে বিভিন্ন জেলায় গিয়ে আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন।



দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেটিজেনদের কাছে তিনি ‘হেলিকপ্টার মিলন’ নামে পরিচিতি পান। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এবারও হেলিকপ্টারে করে আকস্মিকভাবে বিভিন্ন কেন্দ্রে যাওয়ার ইঙ্গিত দেন। তবে নির্দিষ্ট কোনো কেন্দ্রের নাম প্রকাশ না করায় এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল ও রহস্য।


এদিকে, দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।


প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

সম্পাদক : আবদুল মাতিন