বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক শাহীনা ফেরদৌসী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহীনা ফেরদৌসী।


অতিরিক্ত সচিব শাহিনা বর্তমান মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করে নতুন এ দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব শাহিনা ফেরদৌসী বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


পৃথক আদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক অতিরিক্ত সচিব শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন