বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

বিশ্বের কোন দেশে কবে ঈদ

বিশ্বের কোন দেশে কবে ঈদ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কসহ বিশ্বের বেশিরভাগ মুসলিমপ্রধান দেশে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে ব্রুনাইয়ে ঈদ হবে ২৮ মে। আর বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।


হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করা হয়েছে।


সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, সেখানে আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফা দিবস এবং ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও একই দিনে ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।


এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানেও ২৭ মে ঈদ উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও তিউনিসিয়াতেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। 


তবে ব্রুনাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে। সে অনুযায়ী ব্রুনাইয়ে আরাফা দিবস পালিত হবে ২৭ মে। ভারতে চাঁদ দেখা যায়নি, সে হিসেবে ঈদ ২৮ মে হওয়ার সম্ভাবনা রয়েছে।



এদিকে বাংলাদেশে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল আজহা পালিত হয়ে থাকে। সে হিসাবে ও চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি।

সম্পাদক : আবদুল মাতিন