সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীতে আবারও শিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীতে আবারও শিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীর ভাষানটেকে ৮ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ১২টার দিকে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। 


গ্রেফতার হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় বসবাস করতেন।  


মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে ২ থেকে ৩ দিন ধরে যৌনাঙ্গে ব্যাথার কথা বলে কান্নাকাটি করে। পরবর্তীতে শনিবার রাত ৮টার দিকে তার মেয়ে জানায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেন এবং মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন।


এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শনিবার রাতে ভাষানটেক থানায় মামলা দায়ের করেছেন। এরপর ওই রাতেই আসামি হোসেনকে গ্রেফতার করা হয়েছে। 


ভাষানটেক থানার ওসি আসলাম বলেন, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। 

ঢাকা-বরিশাল মহাসড়কের শংকর পাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।



রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ডে  এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ করেছে। প্রাথমিকভাবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।




সম্পাদক : আবদুল মাতিন