ভোজনরসিকদের জন্য নতুন ও ভিন্ন স্বাদের অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে এসেছে জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ড কেএফসির নতুন সংযোজন ‘কারি ক্রাঞ্চ’। বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’। যারা ২০০৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে, তারা এই নতুন স্বাদের খাবারটি নিয়ে এলো।
নতুন এই ‘কারি ক্রাঞ্চ’-এর মূল আকর্ষণ হলো কেএফসির সিগনেচার হট অ্যান্ড ক্রিস্পি চিকেন। এর সাথে যুক্ত হয়েছে সুগন্ধি কারি পাতা এবং বিশেষ ‘চেট্টিনাড’ মশলার মিশ্রণ। এই অনন্য উপাদানের সমন্বয়ে ফ্রাইড চিকেন হয়ে উঠেছে আরও বেশি ফ্লেভারফুল, যা ভোজনরসিকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।
নতুন এই আয়োজন সম্পর্কে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, যারা দেশীয় চেনা স্বাদের সাথে আধুনিক ফিউশনের মেলবন্ধন পছন্দ করেন, তাদের জন্যই তৈরি করা হয়েছে কেএফসির এই কারি ক্রাঞ্চ। বিভিন্ন স্পাইসি মশলা ও সিজনিংয়ের অনন্য সমন্বয়ে তৈরি এই চিকেনের প্রতিটি কামড়েই অতুলনীয় স্বাদের অভিজ্ঞতা পাওয়া যাবে।
বর্তমানে দেশের সকল কেএফসি আউটলেটে এই খাবারটি পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ডাইন-ইন, টেকঅ্যাওয়ে অথবা হোম ডেলিভারি সুবিধার মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন। এছাড়া কেএফসির অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম (kfcbd.com/menu/curry-crunch) থেকেও সহজে অর্ডার করা যাবে।
ডেস্ক | বাংলাবাজার পত্রিকা.কম























