শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি আগামী এক মাসের মধ্যে একটি কার্যকরী কর্মপরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দেন।


সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, নদীর দূষণ রোধ করতে প্রতিটি কারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, যারা এই নির্দেশনা অমান্য করবে, তাদের কঠোর আইনের আওতায় আনা হবে।


প্রাথমিকভাবে ঢাকাকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নদীগুলোকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক।

সম্পাদক : আবদুল মাতিন