বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আলিয়া মাদরাসার মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মাদরাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনবাহিনী।মাদরাসা শিক্ষার্থীদের দাবি বিচার কাজ চলমান থাকলে শিক্ষা কার্যক্রম বিঘ্ন হয়। এর আগে, বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরও কর্ণপাত করেনি তারা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।এদিকে আজ বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হলেও সেখানে অবস্থিত অস্থায়ী আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।তাদের দাবি- আলিয়া মাদরাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান।জানতে চাইলে এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেন বলেন, স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। ওসি এলে বিস্তারিত জানাবেন।

সম্পাদক : আবদুল মাতিন