বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ হতে পারে ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম

‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ হতে পারে ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। এই সাতটি কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।

এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ-সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নামটি প্রস্তাব করা হয়।


এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, কয়েকটি নামের মধ্যে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি তাদেরকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও এই নামের প্রশংসা করেছেন। তবে ছাত্ররা যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে।

এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।

সরকার এই সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ জন্য ইউজিসির মাধ্যমে একটি কমিটি কাজ করছে। এ বিষয়ে ইতিমধ্যে ইউজিসি এই সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে। এখন আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্ভাব্য নাম নিয়েও আলোচনা করেছে কমিটি। এর পাশাপাশি এই সাত কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠন নিয়েও আলোচনা চলছে।

সম্পাদক : আবদুল মাতিন