বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না: শিক্ষা উপদেষ্টা

তিতুমীর কলেজ আলাদা বিশ্ববিদ্যালয় হবে না: শিক্ষা উপদেষ্টা

শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না জানিয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির কোনো যৌক্তিকতা নেই। আমরা চিন্তা করছি সাতটি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কিনা। এ নিয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।

রোববার (২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

 কলেজের শিক্ষার্থীরা সময় বেঁধে দিয়ে যে আন্দোলন করছে সেটি ঠিক নয় মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার দাবি-দাওয়া মানতে আসিনি। আমরা কিছু সংস্কার কাজ করছি। সেখানে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করা যৌক্তিক নয়। 

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, ছাত্ররা আন্দোলন করে ভালো, কিন্তু তাদের তো পড়ালেখা করতে হবে। পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে শিক্ষার্থীদেরই সমস্যা হবে। 

এর আগে, রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। 

বেঠক শেষে শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। এ সময় পরিকল্পনা সচিবসহ অন্যান্য সদস্যরা (সচিব) উপস্থিত ছিলেন।


সম্পাদক : আবদুল মাতিন