বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

জবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৭

জবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৭

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী’সহ ৭ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে হামলা করা হয়। এক পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়।

সড়কের নির্মাণাধীন ঢালাইয়ের ওপর হাঁটার অভিযোগে সোমবার রাত ১১টার দিকে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে মারধর করেন স্থানীয় কয়েকজন যুবক। তাঁকে আটকে রাখা হয়েছে, ক্যাম্পাসে এমন খবর ছড়িয়ে পড়লে কয়েক শ শিক্ষার্থী সেখানে জড়ো হন এবং স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে এ সময় হামলার অভিযোগ ওঠে।


অল্প সময়ের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। এতে পাঁচ থেকে ছয়জনের মতো শিক্ষার্থী আহত হন। তাঁদের নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

শিক্ষার্থীদের দাবি, সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে সেখানে গেলে, স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের দ্রুত আটক করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, নবাবপুরের ব্যবসায়ী এবং যুবদলের নেতা মেহেদী হাসানের নেতৃত্বে দেড় থেকে দুই শ মানুষের ওপর ওখানে হামলা করা হয়। যুবদলের বিভিন্ন ব্যানারে তার নাম যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা আছে। সেখান থেকে তাকে শনাক্ত করা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।


পুলিশের ডেমরা জোনের এসি মোহাম্মদ নাসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


দাবি অনুযায়ী হামলাকারীদের আটক না করায় রাতভর ধোলাইখালে অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আশ্বাসে এলাকা ছেড়ে যান তাঁরা।

সম্পাদক : আবদুল মাতিন