বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

নতুন শিক্ষা উপদেষ্টা কে এই সি আর আবরার

নতুন শিক্ষা উপদেষ্টা কে এই সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল সি আর আবরার।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামীকাল (বুধবার) নতুন উপদেষ্টা প্রফেসর সি আর আবরার শপথ নেবেন। এদিন বেলা ১১টায় তিনি শপথ গ্রহণ করবেন।

অধ্যাপক সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন তিনি।

সি আর আবরার পেশাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করেছেন। পাশাপাশি তিনি মানবাধিকার ইস্যুতে বরাবরই উচ্চকণ্ঠ। বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিক, রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক পরিসরে কাজ করেছেন তিনি। এই অধ্যাপক নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপারে চীন এবং যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোর অভিন্ন অবস্থানের কঠোর সমালোচনাও করেছেন।

সি আর আবরার আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুন, নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধেও সরব ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় রাজনীতিবিদ ও গণমাধ্যমের আগ্রাসী ভূমিকারও তিনি সমালোচনা করেন।

তার লেখা দেশ-বিদেশের বিভিন্ন সংবাদপত্র ও জার্নালে প্রকাশ হয়েছে। ওয়েস্ট ভিউ প্রেস, ম্যাকমিলান ইন্ডিয়া, আর্থস্ক্যানের বিভিন্ন সংকলনে সি আর আবরারের নিবন্ধ প্রকাশিত হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন