বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

মুক্তি পেলেন চবির অপহৃত সেই ৫ শিক্ষার্থী

মুক্তি পেলেন চবির অপহৃত সেই ৫ শিক্ষার্থী

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য নিপন ত্রিপুরা।

তবে কোথায়-কখন তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ৯ দিন পর অপহৃতরা মুক্তি পেলেন।

গত ১৬ এপ্রিল বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন—রিশন চাকমা, দিব্যি চাকমা, মৈত্রীময় চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অপহৃত ৫ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদের সদস্যরা।

শিক্ষার্থীদের অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।


এর আগে, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক ইউনিফর্মসহ বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়।


সম্পাদক : আবদুল মাতিন