বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ইউআইইউ বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক বার্তায় এ তথ্য জানান রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান।

উপাচার্য, বিভাগীয় প্রধান ও ডিনসহ ১১ জনের পদত্যাগে বিশ্ববিদ্যালয় পরিচালনা কার্যক্রমে জটিলতার কারণে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইউআইইউ।

কর্তৃপক্ষ জানায়, উপাচার্য, বিভাগীয় প্রধানসহ পদত্যাগকারী শিক্ষকদের পদে কেউ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে উপাচার্যসহ ১১ জন বিভাগীয় প্রধানের পদত্যাগের বিষয়ে ব্রিফিং করে শিক্ষার্থীরা। জানায়, উপাচার্য ও সিএসই বিভাগের প্রধান ছাড়া বাকি শিক্ষকদের পদত্যাগ চায় না তারা। বাকি শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিও জানায় শিক্ষার্থীরা।

সম্পাদক : আবদুল মাতিন