বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের গেট রাত ৯টার পর বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের গেট রাত ৯টার পর বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার ও অপ্রীতিকর ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা সব আবাসিক হলে পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না-দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দায়িত্ব হস্তান্তর না করেই কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী নিরাপত্তাকর্মী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত প্রক্টর অফিস, এস্টেট ম্যানেজার বা সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে বলা হয়েছে।


সম্পাদক : আবদুল মাতিন