শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল রোববার (১০ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি জানার পর ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাধছেন ভারতের ব্যবসায়ীরা।

জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতায় এক বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন, অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন।

এ ছাড়া ভারতের কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট, রাজধানী শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। একই সঙ্গে ক্ষতির মুখে পড়ে দেশটির হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাত।


তবে, ভিসানীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে খুশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। বাংলাদেশিরা আসলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা তাদের। 


একই আশা হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও। তারা সকলেই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক এবং একে অপরের পরিপূরক হয়ে উঠুক।


সম্পাদক : আবদুল মাতিন