বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা

ওমরাহ যাত্রী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা

ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

ঘোষণা অনুযায়ী, ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহনের সুযোগ পাবেন নভোএয়ারে।

বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নভোএয়ার কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমরাহ পালনকারী ও বিদেশে অধ্যয়নগামী শিক্ষার্থীরা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। সাধারণত যাত্রীরা ২০ কেজি পণ্য চেক-ইন ব্যাগেজে ও ৭ কেজি পণ্য হ্যান্ড ব্যাগেজে বহনের সুবিধা পেয়ে থাকেন।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নভোএয়ার সবসময় যাত্রীসেবার মানোন্নয়ন এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী করে তুলতে বদ্ধপরিকর। ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীদের ভ্রমণ সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা দেওয়া হচ্ছে।


বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।


সম্পাদক : আবদুল মাতিন