বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’

সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’

প্রকৌশল অধিকার আন্দোলনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় আন্দোলনের নেতা জুবায়ের আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে এম ওয়ালীউল্লাহ জানান, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা হবে। তিনি বলেন, “জনদুর্ভোগ চিন্তা করে মাঠের কর্মসূচিতে যাচ্ছি না।”


তবে পরবর্তীতে জুবায়ের আহমেদ আরেকটি কর্মসূচি ঘোষণা করে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, “আগামীকাল সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।”

সম্পাদক : আবদুল মাতিন