বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টা থেকে ‘বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ’-এর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজারখানেক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ করা জাতীয়করণ বঞ্চিত ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি তুলে। এরপর বিকাল ৪টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন।

তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে এবং পরে এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা জাতীয় প্রেস ক্লাবের দিকে ফিরে যান।


সম্পাদক : আবদুল মাতিন